জনপ্রিয় নির্মাতা
ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা আমাদের মাঝে আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন)। অভিনেত্রী তমা মির্জা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে
বিষয়টি নিশ্চিত করেছেন।
তমা
মির্জা রায়হান রাফিকে ট্যাগ করে লিখেছেন, ‘রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি
ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল
ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।’

তিনি লিখেছেন,
‘এমন কিছুও যে লিখে জানাতে
হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে মঙ্গলবার দাফন করা হবে।’
শেষে
তিনি বলেন, ‘আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে
তারা ভেঙে না পড়ে। মাটির
মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য
রায়হান রাফি'র নির্মিত ২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়া 'সুড়ঙ্গ' সিনেমায় আফরান নিশো'র
বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা।